আমি একদিনও না দেখিলাম তারে

 


আমি একদিনও না দেখিলাম তারে।

আমার বাড়ীর কাছে আরসী নগর,
এক পড়শী বসত করে।।
গেরাম বেড়ে অগাধ পানি,
তাই নাই কিনারা, নাই তরণী
পারে।
মনে বাঞ্ছা করি, দেখব তারি,
আমি কেমনে সেথা যাই রে।
আমি বলব কি পড়শীর কথা,
তার হস্ত পদ স্কন্ধ মাথা
নাই রে।
সে ক্ষণেক থাকে শ্যোনের উপর
সে ক্ষণেক ভাসে নীরে।।
সে পড়শী যদি আমায় ছুঁতো,
তবে যম যাতনা সকল যেতো
দূরে।
সে আর লালন একখানে রয়,
থাকে লক্ষ যোজন ফাঁক রে।।

————

Post a Comment

Previous Post Next Post