আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে।।চাতকে প্রায় অহর্নিশিচেয়ে আছি কাল শশীহব বলে চরণ-দাসীতা হয় না কপাল গুণে।।মেঘের বিদ্যুৎ মেঘে যেমনলুকালে না পায় অন্বেষণকালারে হারালাম তেমনও রূপ হেরিয়ে স্বপনে।।যখন ও রূপ স্মরণ হয়থাকে না লোক-লজ্জা ভয়অধীন লালন বলে সদায়প্রেম যে করে সেই জানে।।